প্রতিদিনের ডেস্ক:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন।তিনি বলেন, বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।

