১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঈদযাত্রায় চলবে অতিরিক্ত ১০ ট্রেন: রেলমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক:
ঈদযাত্রা স্বাভাবিক করতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি ট্রেন পরিচালনা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (২৪ মে) সকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা স্বাভাবিক। আজ দুটি ট্রেনে উঠে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। সামগ্রিক ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।’তিনি বলেন, ‘সকাল থেকে তিনটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এরমধ্যে একটি প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা দেরি করেছে। আজকের মধ্যে এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।’রেলে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাদে যাত্রা ঠেকানোসহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে।দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়