প্রতিদিনের ডেস্ক:
হাতে স্মার্টফোন থাকা মানেই যে কোনো মুহূর্তে যে কোনো কারণে-অকারণে নিজের ছবি-সেলফি তোলা। কিন্তু সব সময় কি আপনি প্রস্তুত থাকেন ছবি তোলার জন্য? ছবি তোলার আগে চুলটা একটু ঠিক করে নেওয়া কিংবা লিপস্টিকটা আরেকবার লাগিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু সঙ্গে আয়না না থাকলে উপায় থাকে না। এই সমস্যা থেকে মুক্তি দিতে এবার রিয়েলমির নতুন ফোনে থাকছে একটি সেলফি মিরর।স্মার্টফোনের ক্যামেরা এখন শুধু ছবি তোলার মাধ্যম নয়, বরং ব্যক্তিগত স্টাইল প্রকাশেরও গুরুত্বপূর্ণ অংশ। আর সেই অভিজ্ঞতাকে আরও আলাদা করতে নতুন ৫জি স্মার্টফোন আনছে রিয়েলমি। আসন্ন রিয়েলমি ১৬টি ৫জি ফোনে থাকছে এমন এক অভিনব ফিচার, যেখানে সেলফি তোলার আগেই ব্যবহারকারী নিজের মুখ আয়নার মতো করে দেখে নিতে পারবেন।সংস্থার দাবি, এই ‘সেলফি মিরর’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ক্যামেরা অন করার পর নিজের লুক, চুল কিংবা মুখের এক্সপ্রেশন ঠিকঠাক মিলিয়ে নিতে পারবেন। ফলে তাড়াহুড়ো করে ছবি তুলে পরে আফসোস করার সুযোগ কমবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন যারা, তাদের জন্য এই ফিচার বেশ কাজে আসতে পারে।ফোনটির ক্যামেরা বিভাগেও রাখা হয়েছে একাধিক আকর্ষণীয় প্রযুক্তি। এতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫২ সেন্সর, যার সঙ্গে থাকবে অটোফোকাস সুবিধা। পাশাপাশি এআই-নির্ভর নানা ফিচার যুক্ত করা হয়েছে, যাতে কম আলোতেও পরিষ্কার ও উজ্জ্বল ছবি তোলা যায়।এর মধ্যে অন্যতম হচ্ছে এআই পোর্টেইট গ্লো। এই প্রযুক্তি কম আলোতে সেলফি তোলার সময় মুখের উপর স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় আলোর ভারসাম্য তৈরি করবে। ফলে রাতের ছবিতেও মুখ স্পষ্ট দেখা যাবে এবং ব্যাকগ্রাউন্ডের অন্ধকারও কিছুটা কম অনুভূত হবে।ক্যামেরার সঙ্গে আরও যুক্ত করা হয়েছে রিয়েলমির নিজস্ব লুমাকালার ইমেজ ইঞ্জিন। এই ফিচারের মাধ্যমে ছবির স্কিন টোন, টেক্সচার ও রঙের গভীরতা আরও উন্নত করা সম্ভব হবে AI-এর সাহায্যে।শুধু ক্যামেরাই নয়, পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি নজর কাড়তে পারে। এতে থাকতে পারে শক্তিশালী ৮০০০এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। একবার পূর্ণ চার্জে ফোনটি কয়েকদিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলেও দাবি করেছে সংস্থা।এছাড়া মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৬ সাপোর্ট থাকার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। ফোনটির দাম থাকছে ৪০ হাজার টাকা। তবে এটি দেশের বাজারে পাওয়া যাবে ২৬ মে থেকে।

