২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

১৬১ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজে পকেট গেট বন্ধের নির্দেশ

প্রতিদিনের ডেস্ক:
দেশের ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নিরাপত্তা জোরদারে একটিমাত্র প্রধান প্রবেশদ্বার ব্যবহারের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে প্রধান গেট ও এর আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রেখে নিয়মিত ফুটেজ পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।সম্প্রতি এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত আদেশে বলা হয়, অধিদপ্তরাধীন ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এসব প্রতিষ্ঠানে সরকারের মূল্যবান ও ভারী যন্ত্রপাতিসহ ব্যাপক অবকাঠামোগত সম্পদ রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা পর্যালোচনায় দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানে একাধিক প্রবেশদ্বার বা পকেট গেট খোলা থাকায় অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।এ অবস্থায় শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরের ভেতরে আসা-যাওয়ার জন্য কেবল একটি প্রধান গেট প্রয়োজনীয় সময়ে খোলা রাখা এবং অন্য প্রবেশপথগুলো নিয়ন্ত্রণে রাখা।এ ছাড়া প্রধান গেট ও আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির আওতায় রাখতে এবং নিয়মিত ফুটেজ পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।অধিদপ্তর বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়ন এবং সে বিষয়ে অধিদপ্তরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ জানানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়