২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

প্রতিদিনের ডেস্ক:
যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।বুধবার (৩ জুন) দুপুরে দেওয়া ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই এই অভিযোগ করেন।
জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়। তবে গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্য নেতারা নিরাপদে রয়েছেন।ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সাথে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।”তিনি বলেন, “ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।”“সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।”সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা ও সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে দলমত, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক বিভাজনের তথ্য সংগ্রহ করতে বেনাপোল গিয়েছিলেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়