২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে হুতি গোষ্ঠীর নিষেধাজ্ঞা

প্রতিদিনের ডেস্ক:
লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। যেকোনো গতিবিধি দেখা গেলেই হামলা চালানো হবে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সোমবার ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। এ ঘটনায় এই গুরুত্বপূর্ণ পথে পুনরায় বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। হুতিদের সশস্ত্রবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা লোহিত সাগরে ইসরায়েলি নৌচলাচলের ওপর সম্পূর্ণ ও চূড়ান্ত নিষেধাজ্ঞা ঘোষণা করছি।’ এই বিবৃতিতে এপ্রিলের শুরুর পর ইসরায়েলের ওপর প্রথম ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
সংঘাত চলাকালীন হুতি গোষ্ঠী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলোর ওপর ক্রমাগত হামলা চালিয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার দেওয়া এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়