৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে বিষপানে নবম শ্রেনীর শিক্ষার্থীর আত্মহত্যা

কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মেগুরখির্দ্দা গ্রামের অর্ক রায় (১৩) নামের নবম শ্রেনী পড়ুয়া এক ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে ।সে একই গ্রামের শ্রী বিনোদ রায়ের ছেলে । জানা গেছে , শনিবার সকালে অর্ক রায়ের পড়ালেখার ব্যাপারে তার মা তাকে শাসন করেন।এরপর অর্ক রায় ঘরের দরজা বন্ধ করে ক্ষেতের জন্য রাখা কিটনাশক পান করে । বাড়ির লোকজন ঘটনাটি বুঝতে পেরে তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।ভর্তির ৩ ঘন্টা পর অর্ক রায় মারা যায় । ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান , এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়