২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় টেলিকম দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় একটি টেলিকম ও ফুলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও মোবাইল রিচার্জ কার্ডসহ প্রায় ১ লাখ ৩৯ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ জুন) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে পৌরসভার লাইট চত্বর মোড় এলাকায় অবস্থিত ‘হুসাইন টেলিকম ও ফুলঘর’ নামের দোকানে এ ঘটনা ঘটে। দোকানের মালিক আলী হুসাইন জানান, তিনি নামাজের জন্য দোকান থেকে কিছু দূরে ওজু করতে যান। এ সুযোগে দুর্বৃত্তরা দোকানের ড্রয়ার ভেঙে বিকাশ ও নগদের ১ লাখ ৭ হাজার টাকা, ৩০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড এবং ২ হাজার টাকা খুচরা অর্থ নিয়ে যায়। পরে দোকানে ফিরে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়