নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের আসামীসহ চারজনকে গ্রেফতার করেছে।তাদেরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।গ্রেফতারকৃতরা হচ্ছে,ওই উপজেলার শিকারপুর গ্রামের মৃত কাশেম আলী মোড়লের ছেলে আতিয়ার রহমান, গৌরীঘোনা গ্রামের শামসুর রহমানের মেয়ে ও আকরামের স্ত্রী রাশিদা বেগম, পারিজারি মামলায় সন্ন্যাসগাছা গ্রামের মৃত আব্দুর বারী সরদারের ছেলে নাসির উদ্দিনকে ওই উপজেলার ভরতপুর গ্রামের আয়ুব আলীর ছেলে মাসুদ রানাকে আটক করা হয়।

