১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়লো যুবক, গণধোলাই

চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে মোবাইলে ফোনের দোকানে চুরি করতে গিয়ে রাজিব নামের এক যুবক ধরা পড়েছে। স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে জীবননগর থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে। শুক্রবার রাত ১০টার দিকে জীবননগর বাজারের খায়রুল টেলিকমে এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম রাজিব। তিনি সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। খায়রুল টেলিকমের মালিক খায়রুল ইসলাম বলেন, তারাবির নামাজ পড়ে এসে দোকানের মধ্যে শব্দ শুনতে পাই। পরে দোকান খুলে দেখি মালামাল চুরি করে দুজন পালিয়ে যাচ্ছে। এসময় একজনকে আটক করতে পেরেছি। তবে অন্যজন পালিয়ে গেছে। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, এক চোরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়