৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

নারী-শিশু মামলা নিয়ে বিশেষায়িত বেঞ্চের কার্যক্রম শুরু

প্রতিদিনের ডেস্ক:
অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমনের মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির গঠন করা বিশেষায়িত বেঞ্চ কার্যক্রম শুরু করেছেন।বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে রোববার (১৪ জুন) এ কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।কোর্ট থেকে বেরিয়ে তিনি জানান, এ সংক্রান্ত ডেথ রেফারেন্স তথা মৃত্যুদণ্ডের মামলাগুলো শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। সেটির আজ ছিল প্রথম কার্যদিবস।কার্যদিবসের শুরুতে আজকে এই কোর্টে ২০টি মামলা আছে। তার মধ্যে ২০ নম্বর হলো মাগুরার আছিয়া হত্যা মামলা।আদালতে বলেছি রাষ্ট্রের অবস্থান হচ্ছে প্রত্যেক মামলায় শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল অফিস প্রস্তুত। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে কোনো মামলায় মুলতবি গ্রহণ করা হবে না।আছিয়ার মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনবেন কিনা এ বিষয়ে আদালত বলেন, প্রথম যে মামলাগুলো আছে সেগুলো ২০১৯ সালের মামলা। সে মামলার আসামিগুলো দীর্ঘদিন মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান করছেন। আমি বলেছি অবশ্যই। তারপরও যদি কোনো সুযোগ থাকে আছিয়ার মামলাটা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা যায় না। এই বেঞ্চে রোববারের তালিকায় নারী শিশুবিষয়ক ২০টি মামলা কার্যতালিভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা এবং ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত হত্যা মামলা।এর আগে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের আবেদনে ১০ জুন আলাদা বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। এই বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতনবিষয়ক মামলাগুলোর শুনানি হবে। এই বেঞ্চ গঠনের পর অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা মামলার শুনানিতে বিশেষ টিম গঠন করেছেন। যার নেতৃত্বে রয়েছেন স্বয়ং অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তার মতে, বিরতিহীনভাবে তারা এ মামলার শুনানি করবেন। যাতে মামলাগুলোর ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তি হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়