১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেন গোল করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করলেন আয়ারি?

প্রতিদিনের ডেস্ক:
২০২৬ বিশ্বকাপ সবে শুরু হয়েছে এবং মাঠে লড়াই জমে উঠেছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে গোল করা যেকোনো ফুটবলারের জন্য একটি বড় সাফল্য। তবে, রোববার সুইডেন বনাম তিউনিসিয়ার ম্যাচে এমন একটি গোল ছিল, যা উদযাপন করা হয়েছে ক্ষমা প্রার্থনা ভঙ্গিতে। এই উদযাপনের নায়ক ছিলেন সুইডেন দলের ইয়াসিন আয়ারি।তার এই উদযাপনের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সুইডিশ এই মিডফিল্ডার তিউনিসিয়ার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ডি-বক্সের বাইরে থেকে একটি কোণাকোণি শক্তিশালী শটে গোল করেন।
এরপরই বলটি হাতে নিয়ে লাল জার্সিধারী এই খেলোয়াড় হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন।ক্লাব ফুটবলে ব্রাইটনের এই মিডফিল্ডারের ব্যক্তিগত কারণে উদযাপনটি ভিন্নভাবে উদযাপনের কারণ, তার মা আফ্রিকার এই দেশটিতে জন্মগ্রহণ করেছেন এবং বহু বছর ধরে এমন সম্ভাবনা ছিল যে, আয়ারি আন্তর্জাতিক পর্যায়ে তিউনিসিয়ার হয়েই খেলবেন। তাই মায়ের দেশের বিপক্ষে গোল করার কষ্ট থেকেই তিনি ক্ষমা প্রার্থনার ভঙ্গি করেছেন। ২০২২ কাতার বিশ্বকাপের আগে তিউনিসিয়ার জাতীয় দলে আয়ারিকে অন্তর্ভূক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। তবে, আয়ারি সুইডেনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পেছনে ছিল তার জন্ম ও বেড়ে ওঠার স্থানের (স্টকহোমের উত্তরে অবস্থিত সোলনা) প্রতি গভীর অনুরাগ। তবে, আয়ারি এবং কার্তাগোর ঈগলদের মধ্যে সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি। এই মিডফিল্ডারের ছোট ভাই তাহা আফ্রিকান জাতীয় দলের নজরে রয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়