আজকের এ দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বোধন শক্তির কারক বুধ, প্রেমের দেবতা শুক্র ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে তুলা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম-ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। পিতা-মাতা-গুরুজনদের সহযোগিতা পাবেন। নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। অনুচিৎ অবৈধ কাজবাজ বর্জন করুন
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। মন ধর্ম ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ-ঋণমুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। ভাঙা বন্ধুত্ব পুনরুদ্ধারের সম্ভাবনা।
মিথুন [২১ মে-২০ জুন]
দিনটি স্বরণীয় বরণীয় রেকর্ডীয় হবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হয়ে পড়বে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। দ্বিচক্রযান বর্জনীয়। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীরে স্বাস্থ্য খারাপ হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। মন সংগীতের প্রতি ঝুঁকবে। লৌকিকতা পরিহার্য। আটকে থাকা কাজ সচল হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
কর্ম-ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন মন ধর্মের প্রতি ঝুঁকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেমপ্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
আগুন-বিদ্যুৎ দ্বিচক্রযান বর্জনীয়। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেমপ্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
কর্ম-ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। লাইফস্টাইল বদলাবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজসাজ রব করবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। মামলা-মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে।

