৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সময় টিভির আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিদিনের ডেস্ক:
সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, তার পরিবারের সদস্য ও দুই সাক্ষীসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় এ আদেশ দেওয়া হয়েছে।বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ লক্ষ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।সমনে অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন- আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া মামলার সঙ্গে সংশ্লিষ্ট শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরীর বিরুদ্ধেও একই আদেশ দেওয়া হয়েছে।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা কার্যকর হলে অভিযুক্তদের যে কোনো সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আদালতে হাজির করা হতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়