৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বোধন শক্তির কারক বুধ, সেনাপতি মঙ্গল ও দৈব শক্তির কারক কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। পিতৃ-মাতৃ ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা অব্যাহত থাকবে। নতুন চুক্তিপত্র সুদূরপ্রসারী হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। প্রেমী যুগলের প্রেম ধন্য হবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন। মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূর হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। সন্তানরা সাফল্য পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। ভাইবোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বাড়বে। ব্যাংক ব্যালান্স ফুলে ফেঁপে উঠবে। ধার-কর্জ-ঋণ মুক্তির পথ খুলবে। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। লৌকিকতায় ব্যয় বাড়বে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চিত অর্থ বিনষ্ট হবে। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। লাইফস্টাইল বদলাবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে। পাওনা টাকা আদায় হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন পূরণ হবে। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন। দিনটি শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
প্রত্যেক কাজের শুরু ভালো হবে; কিন্তু শেষ পর্যন্ত ভালো হবে না। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। উপার্জনের পথ কমবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ব্যবসা-বাণিজ্যে লাভবান হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ভাগ্যলক্ষ্মীর কৃপাবর্ষিত হবে। হারানো ধনসম্পদ সম্পত্তি ফিরে পাবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
প্রতিযোগিতায় জয়ী হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও ইলেকট্রনিকস সামগ্রীর পসরা সাজবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও প্রাপ্তি হবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। আয় উপার্জনের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার চমকাবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়