আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ গ্রহমাতা চন্দ্র, সর্বগ্রাসী গ্রহ রাহু ও পরিবর্তনশীল গ্রহ চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। প্রত্যাশা ও প্রাপ্তির মিলন ঘটবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। অযাচিত ঝামেলা পিছু অনুসরণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। দ্রুতগতির বাহন এড়িয়ে চলুন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। শ্রমিক-কর্মচারীদের মন জুগিয়ে চলুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মিথুন [২১ মে-২০ জুন]
জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কন্যাসন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। টাকা উপার্জনের পথ খুলবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশগমনের পথ খুলবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। লৌকিকতা পরিহার্য। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। নেশা মদ থেকে দূরে থাকুন। মামলা মোকদ্দমায় জয়ী করবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। মনের অভিলাষ পূর্ণ হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
শ্রমিক-কর্মচারীর ওপর তীক্ষè নজর রাখুন। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়িতে আসবাবপত্রের পসরা সাজবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে। প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা। পরিবারে নতুন মুখের আগমন ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
