আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি চন্দ্র, দেবগুরু বৃহস্পতি ও ভাস্করদেব রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভয় লজ্জা দুর্বলতা জেঁকে বসবে। শিক্ষার্থীদের সংগ্রামের ফসল ঘরে তুলতে হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
লাইফস্টাইল বদলাবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতামাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেম রোমান্স ভ্রমণ বন্ধুত্ব শুভ হবে। স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। সংকটকালে বন্ধু আত্মীয়-পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতা, গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণমুক্ত করবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। কোনো দলিলপত্র আসতে পারে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। দুরারোগ্যে ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজনরা দূর থেকে মজা দেখবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয়, কিন্তু ফল হবে না।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।
