নিষিদ্ধ হলো সিনেমা, ডাউনলোড কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ

প্রতিদিনের ডেস্ক:
চার বছর ধরে সিনেমাটি বানিয়েছেন দিলজিৎ। সেন্সরে আটকে ছিল তিন বছর। সব মিলিয়ে মুক্তি দিতে লাগল সাত বছর। তবে এতদিন পরে মুক্তির পর সিনেমাটি সাত দিনও চলল না। তিন দিনেই ওটিটি মাধ্যম থেকে নিষিদ্ধ করা হলো পাঞ্জাবী গায়ক দিলজিৎ দোসাঞ্জের সিনেমা ‘সাতলুজ’। এতে করে এই সিনেমার ডাউনলোড কপি ভক্তদের বাজারে ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ।ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত ৩ জুলাই ওটিটি মাধ্যম জি ফাইভে মুক্তি পায় দিলজিতের ‘সাতলুজ’। তিন দিন না যেতেই গতকাল রবিবার ভারতে ছবিটির প্রদর্শনী বন্ধ করা হয়।এ নিয়ে ওটিটি মাধ্যম এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান পরিস্থিতি’র কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ‘সতলুজ’ দেখানো সম্ভব হচ্ছে না।এদিকে, বিষয়টি নিয়ে হতাশ নন দিলজিৎ। তিনি মনে করেন এরইমধ্যে অনেক দর্শকের কাছে পৌঁছে গেছে ‘সাতলুজ’। অনেকে সিনেমাটি নিশ্চয়ই ডাউনলোড করে রেখেছেন। তাদের উদ্দেশে এ গায়ক ও অভিনেতা সিনেমাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে, হতাশ না হলেও ক্ষুব্ধ এ গায়ক। তার অভিযোগ, ১৯৯৫ থেকে পাঞ্জাবের কণ্ঠ রোধের চেষ্টা চলছে। ২০২৬-এ এসেও চিত্র বদলায়নি। তবে তিনি মনে করছেন ‘সাতলুজ’ সরিয়েও কণ্ঠ থামানো যাবে না। কেননা সিনেমার গল্প এরইমধ্যে অনেকের কাছে পৌঁছে গেছে।তার কথায়, ‘গত তিন-চার বছর ধরে এই ছবি মুক্তির জন্য লড়াই করছি। কারও কাছে গিয়ে সমর্থন চাইনি। পঞ্জাবি ইন্ডাস্ট্রি বা বলিউডের কাউকেই বলিনি, আমাদের সিনেমার মুক্তিতে সাহায্য করুন। এই লড়াই আমরা নিজেরাই লড়েছি।
মানবাধিকার কর্মী যশবন্ত সিংহ খালরার জীবন নিয়ে নির্মাণ করা হয়েছে এ সিনেমা। চরিত্রটিতে অভিনয় করেছেন দিলজিৎ। আরও আছেন অর্জুন রামপাল, সুবিন্দর ভিকি, কানওয়ালজিৎ সিং প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়