ব্রাজিলকে ধন্যবাদ জানালেন পড়শী

প্রতিদিনের ডেস্ক:
প্রিয় দল ব্রাজিলের বিদায় মেনে নিতে পারছেন না জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী। ব্রাজিলের হারে মন খারাপ হলেও ফুটবলের প্রতি ভালোবাসা অটুট রেখেই সামাজিক মাধ্যমে দিয়েছেন এক আবেগঘন বার্তা। একইসঙ্গে ফুটবলের দুই কিংবদন্তি রোনালদো ও মেসির জন্যও জানিয়েছেন শুভকামনা। পড়শী লিখেছেন, সব সময় ব্রাজিল। অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দেয়ার জন্য ধন্যবাদ, ব্রাজিল। রোনালদো ও মেসির জন্য শুভকামনা। ফুটবল আমাদের আরেকটা সুন্দর অধ্যায় উপহার দিক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়