আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ পরিবর্তনশীল গ্রহ চন্দ্র, কর্মফলদাতা শনি ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মকর রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। মনের অভিলাষ পূর্ণ হবে। বিবাহ যোগ্যদের বিবাহ ও প্রেমী যুগলের স্বীকৃতি মিলবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন। নিত্যনতুন ব্যবসা বাণিজ্যের স্বপ্ন বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দুর্যোগের কালো মেঘ বিরাজ করবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
প্রতিযোগিতায় জয়ী হবে। ডাকযোগে শুভ সংবাদ আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। নতুন আসবাবপত্রের পসরা সাজবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।
মিথুন [২১ মে-২০ জুন]
শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখুন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। সব প্রকার অনুচিত কাজ বর্জনীয়। আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চয়ে হাত পড়বে। বিষাক্ত কীটপতঙ্গের দর্শন থেকে বাঁচতে সতর্ক থাকুন। প্রতিযোগিতা বিফলে যাবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ক্যারিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে উঠবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবেন। মামলা মোকদ্দমায় জয়ী করবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়র সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় প্রচুর লাভবান হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। কোনো না কোনো পুরস্কার আসতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। নিত্যনতুন স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ শুভফল প্রদান করবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। অযাচিত ব্যয় বাড়তে পারে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সফলতার সূর্য ফোকাস মারবে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পাওনা টাকা আদায় হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। লৌকিকতা পরিহার করা শ্রেয় হবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়