এক বছর পর নিজ দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয়

প্রতিদিনের ডেস্ক:
ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবার (৮ জুলাই) পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্ত দিয়ে ওই চারজনকে ফেরত নেওয়া হয়।গত বছরের জুনে অভিবাসী সন্দেহে ওই চারজনকে আসাম সীমান্ত দিয়ে জোরপূর্বক তাদের বাংলাদেশে পাঠানো হয়েছিল। বাংলাদেশে পাঠানোর পর থেকে তারা জেলে ছিলেন। ভুক্তভোগীরা হলেন বীরভূমের দানেশ শেখ, সুইটি বিবি ও তার দুই শিশুসন্তান।দিল্লিতে ফেরির কাজ করতে গিয়ে গত বছরের ২২ জুন পুলিশের হাতে গ্রেপ্তার হন বীরভূম জেলার পাঁচজন।বাংলাভাষী হওয়ায় বাংলাদেশের নাগরিক সন্দেহে তাদের আটক করেছিল পুলিশ। এরপর দিল্লি থেকে আসাম সীমান্তে নিয়ে পুশ ইন করা হয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীদের স্বজনরা আদালতের দ্বারস্থ হন। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।আদালতের নির্দেশে গত বছরের ডিসেম্বর মাসে ওই পাঁচজনের একজন সোনালী বিবি নিজের দেশে ফেরার সুযোগ পান। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু বাকি চারজন জেলে থাকেন। তাদেরকে বুধবার ফেরত নেওয়া হয়েছে। সুইটি বিবি বলেন, ‘দেশে ফিরে ভালো লাগছে।অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। গ্রামেই থাকব, আর বাইরে কাজ করতে যাব না।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়