ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

প্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মধ্যেই ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানান, তেহরানের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করতে তার দেশ প্রস্তুত রয়েছে এবং আরও অধিক শক্তি প্রয়োগ করার অঙ্গীকার করেছেন।স্থানীয় সময় বৃহস্পতিবর(৯ জুলাই) একটি সামরিক অনুষ্ঠানে অংশ নিয়ে কাটজ বলেন, আকাশপথে আধিপত্য পুনরুদ্ধার এবং ইরানের অভ্যন্তরে পুনরায় আঘাত হানার জন্য সেনাবাহিনী প্রস্তুত ও সতর্ক অবস্থায় রয়েছে। প্রয়োজনে তৃতীয়বারের মতোও ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে।তিনি আরও বলেন, যদি আমাদের ফিরে যেতে হয়, তবে আমরা আরও অধিক শক্তি নিয়ে ফিরে আসব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চালানো পূর্ববর্তী দুটি সামরিক অভিযানের ফলে দেশটি দুর্বল হয়ে পড়েছে।তিনি বলেন, ইরানি অক্ষশক্তি আগের চেয়ে অনেক দুর্বল, আর ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা প্রমাণ করেছি, ইসরায়েলি বিমানবাহিনীর দীর্ঘ হাত ইয়েমেন থেকে ইরান যেকোনো স্থানেই পৌঁছাতে সক্ষম। তবুও আমাদের স্বীকার করতে হবে, এই অভিযান এখনো শেষ হয়নি।গত ২৮ ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান অভিযান চালায়। এতে ইসলামি প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতা ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা নিহত হন। এটি ছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের দ্বিতীয় অভিযান। এর আগে ২০২৫ সালের জুন মাসে ১২ দিনব্যাপী একটি যুদ্ধ হয়েছিল।
সূত্র: এএফপি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়