আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ গ্রহমাতা চন্দ্র, ভাস্করদেব রবি ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। বন্ধুবান্ধব, আত্নীয়-পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। নতুন দলিলপত্র আসতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব রব করবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। ধৈর্য সাহস মনোবল বাড়বে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
কর্ম অর্থ মোক্ষলাভের পথ খুলে দেবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।
মিথুন [২১ মে-২০ জুন]
হাতে থাকা কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হয়ে পড়বে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়বে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য খারাপ হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর দিন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। পাওনা টাকা আদায় হবে। ব্যবসায় মজুদ মালের দাম বাড়বে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। বাড়ি গাড়ি ভূ-সম্পত্তি ক্রয়ের পথ খুলবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় বেশির ভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অর্থকড়ি সর্তকতার সঙ্গে নাড়াচাড়া করুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তায় পিতামাতার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। শিক্ষার্থীদের মন প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজের প্রতি ঝুঁকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
আর্থিক ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়