প্রতিদিনের ডেস্ক:
২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি গোলে অবদান রেখে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল ও ২ অ্যাসিস্ট নিয়ে তার মোট ১০টি গোলে অবদান। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ৭ গোল ও ৩ অ্যাসিস্ট মিলিয়ে ১০টি গোলে সরাসরি অবদান রেখেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুই ভিন্ন আসরে ১০ বা তার বেশি গোলে অবদান রাখার কীর্তি গড়লেন মেসি।
বিশ্বকাপে দুই ভিন্ন আসরে ১০-এর অধিক গোলে অবদান রাখা খেলোয়াড়
• লিওনেল মেসি — ২০২২ (১০) এবং ২০২৬ (১০)
• কিলিয়ান এমবাপে — ২০২২ (১০) এবং ২০২৬ (১১)
দুই কিংবদন্তির এই অসাধারণ ধারাবাহিকতা বিশ্বকাপের ইতিহাসে তাদের আলাদা উচ্চতায় নিয়ে গেছে। তবে মেসির সামনে এখনও সুযোগ রয়েছে ২০২৬ বিশ্বকাপে নিজের গোলে অবদানের সংখ্যা আরও বাড়ানোর।
