৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোরের ব্যাটালিয় ৪৯ বিজিবি বেনাপোল আইসিপির সুবেদার মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহলদল বৃহস্পতিবার রাতে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বিপুল পরিমাণ ভারতীয় সামগ্রী উদ্ধার করেছে । উদ্ধার হওয়া এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি,থ্রি পিচ ,গেঞ্জি,নেহা মেহেদী,পন্ডস ফেসওয়াস,স্কিন সাইন ক্রিম টি,ক্লোবজি ক্রিম টি,ইমামি সেভেন অয়েল ,পন্ডস ক্রিম বেটনোভেট এন ,বেটনভেট সি এল টি,মাই ফেয়ার ক্রিম ,সজনে বীজ প্যাকেট ও লেহেঙ্গা। যার সর্বমোট মূল্য ৫ লক্ষ ৬৪ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বেনাপোল বিজিবির পক্ষ থেকে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়