প্রতিদিনের ডেস্ক
মুনতাহা বিখ্যাত ঘটক শাকিল ভাইয়ের মেয়ে। বাবার পথ ধরে আধুনিকতার সঙ্গে ‘ম্যাচমেকার’-নামে ম্যারেজ মিডিয়া অ্যাপস খুলেছে সে। অন্যদিকে ইফতেখারের একটি ইনভেস্টিগেশন ফার্ম আছে। যেখানে বিয়ের আগে কেউ চাইলে হবু বউ বা হবু জামাইয়ের অতীত সম্পর্কে খবর নিতে পারে। এমন দু’টি মজার পেশা ও চরিত্র নিয়ে নাটক নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাম ‘ম্যাচমেকার’। এতে মুনতাহা চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা এবং ইফতেখার চরিত্রে তৌসিফ মাহবুব। ঈদ উপলক্ষে নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

