প্রতিদিনের ডেস্ক
তার নাম সুন্দরী। কিন্তু সেই নাম আড়ালে চলে গেছে। তিনি হচ্ছেন নারী ঘটক সুন্দরী। তার কাছে ঘটকালীর কোনো কেইস যাওয়া মানেই বিয়ে চূড়ান্ত। চোখে চশমা, লম্বা দাঁত আর পাকা চুলে তার চেহারা। কিন্তু এর সবটাই নকল। রোজ ঘটকালী শেষে বাসায় ফিরে মেকাপ তুলে ফেরেন স্বাভাবিক চেহারায়। যা দেখতে অদ্ভুত সুন্দর। এমনই গল্পে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘সুন্দরী’। মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান।
এতে ঘটক সুন্দরী চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

