প্রতিদিনের ডেস্ক
চলে গেলেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা পার্থ সারথি দেব। শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘ সময় ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পার্থ সারথি। ফুসফুসে সংক্রমণ ছিল। গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ ৪০ বছর অভিনয় জীবনে অসংখ্য টিভি ধারাবাহিকসহ ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন।

