৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

হিন্দি ছবি আমদানি করছে স্টার সিনেপ্লেক্স

প্রতিদিনের ডেস্ক
দেশে গত বছর হিন্দি সিনেমা আমদানি শুরু হয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার মধ্যদিয়ে। অনন্য মামুনের হাত ধরে এ সিনেমার পর আরও কয়েকটি প্রতিষ্ঠান হিন্দি সিনেমা আমদানি করে। এবার সেই তালিকায় যোগ হয়েছে স্টার সিনেপ্লেক্স। ২৯শে মার্চ বলিউডের সঙ্গে ঢাকায় মুক্তি পাচ্ছে নারীকেন্দ্রিক সিনেমা ‘ক্রু’। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ। কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন অভিনীত সিনেমাটি কমেডি ও থ্রিলার গল্পে নির্মাণ করেছেন রাজেশ কৃষ্ণন। সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে মুক্তির বিষয়ে মেজবাহ বলেন, ঈদ উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না, তাই ঈদের আগেই সিনেমাটি চালাবো। প্রথমবারের মতো আমরা হিন্দি সিনেমা আমদানি করছি। শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছাড়াও ঢাকায় একাধিক হিন্দি সিনেমা ভারতের সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে। তবে অন্য সিনেমাগুলো তেমন সুবিধা করতে পারেনি।
এ প্রসঙ্গে মেজবাহ উদ্দিন আহমেদ জানান, স্টার সিনেপ্লেক্স প্রথমবারের মতো কোনো বলিউডের ছবি আমদানি করছে। ছবিটিতে সাড়া মিললে আগামীতে বলিউডের ছবি নিয়মিত আনা হবে। ছবিতে কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যাননকে দেখা যাবে বিমান সেবিকার চরিত্রে। আর বিমান সেবিকাদের গল্প উঠে আসবে এই সিনেমায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়