৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

নয়া রূপে সোনাক্ষী

প্রতিদিনের ডেস্ক
নব্বই দশকের ঝড় তুলেছিল অমিতাভ বচ্চন ও গোবিন্দ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমা। এবার একই নামে ছবি মুক্তি পেতে চলেছে। যদিও গল্প ভিন্ন। আর এতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এরইমধ্যে জমজমাট প্রচারণা শুরু হয়েছে ছবিটির। আর এ ছবির অন্যতম একটি চরিত্রে দেখা মিলবে সোনাক্ষী সিনহার। এর মাধ্যমে দুই বছর পর পর্দায় হাজির হতে চলেছেন এ নায়িকা। আসছে ঈদেই এ ছবিটি মুক্তি পেতে চলেছে। তাই ছবিটির প্রচারণা নিয়েই এখন ব্যস্ত সোনাক্ষী। অ্যাকশন-কমেডিনির্ভর এ ছবিতে সোনাক্ষীকে দেখা যাবে একজন প্রেমিকার চরিত্রে।
কমেডির পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও কাজ করেছেন নায়িকা। ছবিটি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী এ নায়িকা। সোনাক্ষী সম্প্রতি বলেন, ছবিটি যেমন নতুন রূপে হাজির হচ্ছে। ঠিক তেমনি আমাকেও দর্শক নয়া রূপে পাবেন এখানে। অনেক চমকও অপেক্ষা করছে। তবে সবকিছু এখনই বলতে চাই না। ধাপে ধাপে এগুলো সামনে আসবে। সোনাক্ষী আরও বলেন, অক্ষয় ও টাইগারের সঙ্গে কাজ করাটা বেশ মজার ছিল। তারা দু’জনই মানুষ হিসেবে অসাধারণ এবং পুরো শুটিং সেট মাতিয়ে রাখতেন। মন খারাপ হওয়ার কোনো সুযোগই মেলেনি। খুব মজা করেই আমরা শুটিং শেষ করেছি। তবে আমার বিশ্বাস এ বছর ছবিটি কিছু একটা হতে চলেছে। কারণ অনেক দিন পর এ ধাঁচের একটি ছবি পাচ্ছেন দর্শক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়