৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মালয়েশিয়ায় কারখানা স্থাপন করবে নিউওয়েস

প্রতিদিনের ডেস্ক
মালয়েশিয়ার ক্ল্যাং প্রদেশে নতুন কারখানা স্থাপন করবে নিউওয়েস ইলেকট্রনিকস। কোম্পানিটি নেদারল্যান্ডসের কম্পিউটার চিপ উৎপাদনকারী এএসএমএলকে যন্ত্রাংশ সরবরাহ করে থাকে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে এ কারখানার কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। চীনের পর এশিয়ায় কোম্পানির দ্বিতীয় কারখানা হবে এটি। তবে এ কারখানা নির্মাণে কী পরিমাণ বিনিয়োগ করা হচ্ছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। কারখানাটিতে ২০০ কর্মী নিয়োগ দেয়া হবে বলে সূত্রে জানা গেছে। রয়টার্স

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়