২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজ মাগফিরাতের পঞ্চম দিন

আবু সাইদ মারুফ
চলছে রমজান মাস। রমজানের দ্বিতীয় দশক অর্থাৎ মাগফিরাতের পঞ্চম দিন (১৫ রমজান) আজ মঙ্গলবার। মাগফিরাতের পঞ্চম দিন। আজকের দিন থেকে সকল মানুষ ক্ষমা লাভে রোনাজারি, কান্না-কাটি করবে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে রয়েছে এই দোয়া। মহান আল্লাহ তা’আলার অপার রহমতের উসিলা লাভে ধন্য হতে রোজার ১৫ তম দিনে একটি দোয়া, বাংলা উচ্চারণ এবং অর্থ নিচে তুলে ধরা হলো-
اَللّـهُمَّ ارْزُقْنی فیهِ طاعَةَ الْخاشِعینَ، وَاشْرَحْ فیهِ صَدْری بِاِنابَةِ الْمخْبِتینَ، بِاَمانِکَ یا اَمانَ الْخائِفینَ
উচ্চারণ: আল্লাহুম্মার ঝুক্বনি ফিহি ত্বাআ’তাল খাশিই’ন; ওয়াশরাহ ফিহি সাদরি বি-ইনাবাতিল মুখবিতিন; বি-আমানিকা ইয়া আমানাল খা-ইফিন
অর্থ: হে আল্লাহ! এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তাওফিক দাও । তোমার আশ্রয় ও হেফাজতের উসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে খোদাভীরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত করো। হে খোদাভীরু মুত্তাকীদের আশ্রয়দাতা ।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে তাঁর প্রকৃত ও পছন্দের বান্দা হওয়ার তাওফিক দান করুন। আমিন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়