১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ডুমুরিয়ায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

ডুমুরিয়া সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমীন। আলোচনা সভায় ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমূখ। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং সুধীসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়