২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সরকারি মাইকেল মধুসূদন কলেজে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খন্দকার রুবাইয়া
সরকারি মাইকেল মধুসূদন কলেজে ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার। পরে কলেজের বিভিন্ন সংগঠনের (বিএনসিসি, রোভার গ্রুপ, রেডক্রিসেন্ট, বাঁধন) উপস্থিতিতে কলাভবনের সামনের মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। কুচকাওয়াজের বহরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীদের নিয়ে একটা র‌্যালি মনিহারে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। এরপর কলেজের শিক্ষক লাউঞ্জে ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মর্জিনা আক্তার। উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী, অনুষ্ঠানের আহ্বায়ক মদন কুমার সাহা, সহযোগী অধ্যাপক মুকুল হায়দার, সহযোগী অধ্যাপক আব্দুল মমিন এবং সহযোগী অধ্যাপক জিল্লুল বারী, প্রভাষক সজীব কুন্ডু, সহকারী অধ্যাপক এইচ.এম. মুরাদ হুসাইন, পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব ছিলেন বাংলা বিভাগের প্রভাষক রেহমান আজিজ।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়