প্রতিদিনের ডেস্ক
শিগগিরই বাজারে আসতে যাচ্ছে আইকিউওওর পরবর্তী প্রজন্মের ট্যাবলেট প্যাড টু। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে ডিভাইসটি বাজারে উন্মোচনের বিষয়ে জানানো হয়েছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের বরাতে জানা গেছে, ট্যাবলেটটিতে থাকছে ইউনিভার্সাল ফাস্ট চার্জিং স্ট্যান্ডার্ড (ইউএফসিএস) প্রটোকল এবং ৬৬ ওয়ার্টের ফাস্ট চার্জিং সুবিধা। ইউনিভার্সাল ফাস্ট চার্জিং স্ট্যান্ডার্ড হচ্ছে পরবর্তী প্রজন্মের ফাস্ট চার্জিং প্রটোকল। এটি চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি) এবং হুয়াওয়ে, ভিভো, শাওমির মতো স্মার্টফোন নির্মাতারা যৌথভাবে তৈরি করেছে
ভিভো কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওওর প্যাড টুর স্পেসিফিকেশন ভিভো প্যাড থ্রি প্রোর মতো থাকবে বলে জানা গেছে। এতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর। গিকবেঞ্চের বেঞ্চমার্ক স্কোরে চিপসেটটি অনেকটাই এগিয়ে।
ডাইমেনসিটি ৯৩০০ মিডিয়াটেকের সর্বশেষ ফ্ল্যাগশিপ প্রসেসর, যা গত বছরের নভেম্বরে বাজারে আসে। এটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ফোর ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। যাতে ৪টি কর্টেক্স-এক্স ফোর পারফরম্যান্স কোর দেয়া হয়েছে। এর একটি ৩ দশমিক ২৫ গিগাহার্টজ ক্লক স্পিডে, বাকি তিনটিতে ২ দশমিক ৮৫ গিগাহার্টজ ক্লক স্পিডে চলতে সক্ষম। এ চিপটি মিডিয়াটেকের সেকেন্ড জেনারেশনের হার্ডওয়্যারে রে-ট্রেসিং প্রযুক্তি সমর্থন করে।
অন্যদিকে গত বছরের মে মাসে ডাইমেনসিটি ৯০০০প্লাস প্রসেসর, ১২ জিবি এলডিডিআর৫ রÅvম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজেরসহ আইকিউওও প্যাড রিলিজ হয়েছিল। ভিভো প্যাড থ্রি প্রো-এর মতো এতে ১৩ দশমিক ১ ইঞ্চির ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে। এরই সঙ্গে ডিভাইসটিতে ১৬ গিগাবাইট রÅvমসহ রয়েছে ১১ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ছিল। প্রযুক্তিবিদদের মতে আইকিউওওর প্যাড টু একই ধরনের স্পেসিফিকেশন থাকতে পারে। গিজমোচায়না

