২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০

প্রতিদিনের ডেস্ক
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই সেনা সদস্য। নিহতদের মধ্যে হিজবুল্লাহর ৬ সদস্য রয়েছেন বলে সংগঠনটি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে। খবর আল-জাজিরার। ইরান এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে পরাজয়ের গ্লানি ঢাকতে ইসরায়েলের বর্বর সেনারা এই আগ্রাসন চালিয়েছে। ইসরায়েলি এই আগ্রাসনকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেন। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে দখলদার ইসরায়েল সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার গাজার প্রতি সবসময় জোরালো সমর্থন দিয়ে আসছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়