মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় বীর নিবাসের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী (৬৫) কে খুন জখমের হুমকি দেয়ায় থানায় অভিযোগ হয়েছে। তিনি উপজেলার হিতামপুরের বীর নিবাসের বাসিন্দা। তিনি বাদী হয়ে রোববার একই গ্রামের শেখ আকছেদ আলী (৪০) ও তার স্ত্রী নাজমা বেগম(৩৫)’র নামে পাইকগাছা থানায় অভিযোগ করেছেন।অভিযোগে জানা যায়,তাদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে পুর্বশত্রুতা চলছে। প্রতিদিনের মত তারা স্বামী-স্ত্রী দুজনে শুক্রবার ভোর ৬ টায় বাড়ীর সামনে যেয়ে মুক্তিযোদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের চলে যেতে বললে আরও উত্তেজিত হয়ে তাকে মারপিট করতে উদ্যাত হয়। এমনকি চলে যাওয়ার সময় তাকে খুন জখমের হুমকি দেয় বলে অভিযোগে জানা যায়।

