৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিদ্যুতের তারে জড়িয়েও প্রাণে রক্ষা পেল যুবক

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের তারে জড়িয়ে যেয়েও অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছেন আবু মুছা নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীফলকাঠি গ্রামে। মারাত্বকভাবে আহত পেশায় রাজমিস্ত্রি ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে একই গ্রামের মৃত গোলাম গাজীর ছেলে। আহত যুবকের ভাই শরিফুল ইসলাম জানান রোববার সকাল থেকে আবু মুছা পাশর্বর্তী শ্রীফলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথের ছাদে প্লাষ্টারের কাজ করছিল।বসে প্লাষ্টারের একপর্যায়ে অসতর্কতাবশত উঠে দাড়াতেই মাথার উপর দিয়ে যাওয়া বৈদুতিক তারে আবু মুছার কপালের ডানপাশ জড়িয়ে যায়। একপর্যায়ে হাত ও পা একই তারে জড়িয়ে গেলেও মুহুর্তের ব্যবধানে অলৌকিকভাবে সে ছাদ থেকে নিচে ছিটকে পড়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেয়।স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত আব্দুল আজিজ জানান কপাল,হাত ও পায়ে মারাত্বকভাবে জখম হলেও রোগী প্রাণে বেঁচে গেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়