বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটা উপেজলার কৈয়া বাজার এলাকার ঘোলা বিধান সড়ক নিবাসী বীরমুক্তিযোদ্ধা আঃ আওয়াল মুন্সী আজ ৩১ শে মার্চ দুপুর ১:৩০টার সময় বার্ধক্য জনিত অসুস্থায় ঘোলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃতকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি ১ স্ত্রী,৩ পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজার নামাজের পূ্র্বে এই সূর্য সন্তানকে গার্ড অফ অনার প্রদান করেন বটিয়াঘাটা উপজেলার নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আসাদুর রহমান ও থানা পুলিশের একটি দল।পরে ইসলাম পুর বাতুলমামুর জামে মসজিদে শত শত মানুষের উপস্থিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং আদি ঠিকানা কবরস্থানে দাফন করা হয়।খবর পেয়ে একনজর দেখতে উপস্থিত হন বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ।

