আব্দুস সেলিম,মহেশপুর
ঝিনাইদহের মহেশপুর আওয়ামীলীগের মৃণমুল নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী। শুক্রবার সকালে জেলা পরিষদ অডোটরিয়ামে ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয় সম্পাদক আনিছুর রহমান টিপু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামন লিটন। এসময় মৃণমুল নেতাদেরকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

