১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্র-চীনের পাল্টাপাল্টি সামরিক মহড়া

প্রতিদিনের ডেস্ক:
সম্প্রতি চীনের কোস্টগার্ডের জাহাজ থেকে ফিলিপাইনসের একটি বোটে পানি নিক্ষেপ করা হয়।বিতর্কিত দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালানোর কথা জানিয়েছে চীন। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র-জাপান-ফিলিপাইন ও অস্ট্রেলিয়া যৌথ মহড়া চালানোর ঘোষণা দেয়।বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা দক্ষিণ চীন সাগরে নৌ ও বিমান কমব্যাট পেট্রলের আয়োজন করেছে।এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ চীন সাগরের যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।রোববার (৭ এপ্রিল) চীন নিজেরদের অন্য সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানায়নি।ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এসব মহড়ার খবর এল।সম্প্রতি দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। কারণ চীনের আগ্রাসন থেকে ফিলিপাইনকে রক্ষার ঘোষণা দিয়েছে ফিলিপাইন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়