১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

চলতি আইপিএলের সেরা ক্যাচ

প্রতিদিনের ডেস্ক
ক্রিকেটের অন্যতম সৌন্দর্য হলো ক্যাচ নেওয়ার দক্ষতা। দর্শকদের মনে যা সবসময় রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে। আইপিলে গতকাল রোববার গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ান্টের মধ্যকার ম্যাচে দেখা গেলো তেমনি দুর্দান্ত একটি ক্যাচ। একে চলতি আইপিএলের সেরা ক্যাচ বললেও ভুল হবে না। ঘটনাটি ম্যাচের দ্বিতীয় ইনিংসের। ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা গুজরাটের ইনিংসের অষ্টম ওভারে বল করতে আসেন লখনৌর স্পিনার রবি বিষ্ণুই। স্ট্রাইকে তখন কেন উইলিয়ামসন। বল করলেন বিষ্ণুই। তাকে সোজা ব্যাট চালিয়ে পুল করলেন উইলিয়ামসন। কিন্তু পুলশটে বিষ্ণুইয়ের মাথার উপর দিয়ে বাউন্ডারির দিকে বল পাঠাতে ব্যর্থ হলেন গুজরাট ব্যাটার। উইলিয়ামসনের দেওয়া ফলোথ্রুতে বলটি লাফিয়ে উঠে তালুবন্দি করেন বিষ্ণুই নিজেই। সঙ্গে সঙ্গে ধারাভাষ্যকার মুরালি কার্তিক বলে উঠেন, ওহ, সত্যিই চমৎকার। আমি জানি না তিনি কীভাবে এটিকে বাতাস থেকে বের করে আনতে পেরেছেন কিন্তু তিনি ঠিকই পেরেছেন। কি দারুণ একটি রিফ্লেক্স ক্যাচ (নিজের ক্যাচ নিজে নেওয়া) নিলেন রবি বিষ্ণুই। এই ম্যাচে ২ ওভার বল করে ৮ রান খরচায় ১ উইকেট শিকার করেন বিষ্ণুই। ম্যাচটি লখনৌ জিতে নেয় ৩৩ রানে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়