১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত প্রিয়াংকা চোপড়া

প্রতিদিনের ডেস্ক
‘হেড অফ স্টেট’ সিনেমার শ্যুটিংয়ের সময় স্টেন্ট করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ইন্সট্রাগ্রামে তার কয়েকটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় তার চোখে মুখে রক্তের দাগ ও আঁচড় লেগে আছে। ছবি গুলো দেখেই বুঝা যায় স্টেন্ট এর সময় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন এই অভিনেত্রী। প্রিয়াংকা বর্তমানে তার হলিউড সিনেমা ‘হেড অফ স্টেট’-এর শ্যুটিং-এ ফ্রান্সে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় তাকে বিপদজনক বেশকিছু অ্যাকশন দৃশ্য এবং স্টেন্ট করতেও দেখা যাবে। জানা যায় সেই অ্যাকশন দৃশ্যের শুটিং এর সময়ই আহত হয়েছেন তিনি। প্রিয়াংকা জানান, এটি একটি কমেডি-অ্যাকশন ফিল্ম, তাই স্টেন্ট করার সময় তাকে এই আঘাত সহ্য করতে হচ্ছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জন সিনা ও ইদ্রিস এলবা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়