কালীগঞ্জের বাথুয়াডাঙ্গায় বাসন্তী পূজা অনুষ্ঠিত

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার আমিয়ান বাথুয়াডাঙ্গা সার্বজনীন বাসন্তী পূজা মন্দির কমিটির আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল রবিবার থেকে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত আমিয়ান বাথুয়াডাঙ্গা সার্বজনীন বাসন্তী পূজা মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী বাসন্ত দেবী র মহা পুজোউৎসব অনুষ্ঠিত হয়। বাসন্তী পূজা উৎসব অনুষ্ঠান সূচির মধ্যে ছিল ১৪ এপ্রিল রবিবার মহা ষষ্ঠী বাসন্তী দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ১৫ এপ্রিল সোমবার মহাসপ্তমী মায়ের অর্চনাও ভগবত পাঠ সন্ধ্যায়। ১৬ এপ্রিল মঙ্গলবার মহা অষ্টমী মায়ের অর্চনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। ১৭ এপ্রিল বুধবার মহা নবমী মায়ের অর্চনা ও বিচিত্রা অনুষ্ঠান। ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিজয়া দশমী বিহিত পূজা, সমাপনী ও প্রতিমা বিসর্জন। আমিয়ান বাতুয়াডাঙ্গা সার্বজনীন পূজা কমিটির সভাপতি কাজী আলাউদ্দিন কলেজের ইংরেজি প্রভাষক রামপ্রসাদ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অতিথি হিসেবে পূজা মন্ডপ পরিদর্শন করেন কালিগঞ্জ কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ মেহেদী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পুনরায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দিপালী রানী ঘোষ, উপজেলা যুব মহিলা লীগ এর নেতা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামলী অধিকারী, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমাইয়া পারভিন সুমি, কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনদ কুমার গাইন ও সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন প্রমুখ ও নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়