টেস্ট র‌্যাঙ্কিং : ভারতের সিংহাসন অস্ট্রেলিয়ার দখলে, বাংলাদেশ কোথায়?

প্রতিদিনের ডেস্ক
ভারতকে টপকে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আজ (শুক্রবার) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার হালনাগাদ করা বাৎসরিক র‍্যাঙ্কিংয়ে সুখবরটি পেয়েছে টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গত বছর ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ২০৯ রানের জয়ের সুবাদে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১২৪। অজিদের উত্থানে টেস্টের দলগত ব়্যাঙ্কিংয়ে একধাপ অবনমন হয়েছে ভারতের। রোহিতদের রেটিং পয়েন্ট ১২০। ফলে আর তিন ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল থাকা হলো না টিম ইন্ডিয়ার। এদিকে, টেস্টে প্রথম দুটি জায়গা ছাড়া আর কোনো বদল হয়নি। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ১০৫ রেটিং পয়েন্ট রয়েছে তাদের। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম থেকে দশম স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। একাদশতম স্থানে আয়ারল্যান্ড। আফগানিস্তান রয়েছে সবার নিচে। টেস্টের মুকুট খোয়া গেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষেই আছে ভারত। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু ক্রমতালিকায় শীর্ষেই আছে ভারত। তালিকায় দ্বিতীয় স্থানে অজিরা। দুই দলের মধ্যে ব্যবধান ৬ রেটিং পয়েন্টের। ওয়ানডে ব়্যাঙ্কিং তালিকায় উল্লেখযোগ্য বদল বলতে জিম্বাবুয়েকে টপকে ১১ নম্বরে উঠে এসেছে আয়ারল্যান্ড। এদিকে, টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়েও এক ধাপ উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার। তারা তিন থেকে দুইয়ে উঠে এসেছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চারে অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে। পাকিস্তান টি-২০ ব়্যাঙ্কিং তালিকায় ২ ধাপ নেমে সাতে চলে গেছে।
আইসিসির টেস্ট ব়্যাঙ্কিং:- ১. অস্ট্রেলিয়া- ১২৪ রেটিং পয়েন্ট। ২. ভারত- ১২০ রেটিং পয়েন্ট। ৩. ইংল্যান্ড- ১০৫ রেটিং পয়েন্ট। ৪. দক্ষিণ আফ্রিকা- ১০৩ রেটিং পয়েন্ট। ৫. নিউজিল্যান্ড- ৯৬ রেটিং পয়েন্ট। ৬. পাকিস্তান- ৮৯ রেটিং পয়েন্ট। ৭. শ্রীলঙ্কা- ৮৩ রেটিং পয়েন্ট। ৮. ওয়েস্ট ইন্ডিজ- ৮২ রেটিং পয়েন্ট। ৯. বাংলাদেশ- ৫৩ রেটিং পয়েন্ট। ১০. জিম্বাবুয়ে- ২৩ রেটিং পয়েন্ট। ১১. আয়ারল্যান্ড- ১৫ রেটিং পয়েন্ট। ১২. আফগানিস্তান- ০ রেটিং পয়েন্টন। একইভাবে টি-টোয়েন্টি র্যাংকিং টেবিলও হালনাগাদ করেছে আইসিসি। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির হালনাগাদ করা এই র্যাংকিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে পাকিস্তানের। পঞ্চমস্থান থেকে পা পিছলে বাবর আজমের দল চলে গেছে ৭ নম্বরে। তবে টি-টোয়েন্টিতে বরাবরেই মতোই শীর্ষে আছে ভারত। সংক্ষিপ্ত ফরম্যটের ক্রিকেটে তাদের পয়েন্ট ২৬৪। আর ৭ নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট ২৪৭। আর বাংলাদেশ স্থির আছে তাদের আগের স্থান ৯ নম্বরে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়