২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারতে আল-কায়েদার সাথে জড়িত দুই বাংলাদেশি গ্রেফতার

প্রতিদিনের ডেস্ক
জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সাথে জড়িত সন্দেহভাজন দুই বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য গ্রেফতার করেছে আসাম পুলিশ। মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত বাংলাদেশের দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য গুয়াহাটিতে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গুয়াহাটি রেলস্টেশন থেকে ওই দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে। তারা যুবকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্য শহরে অবস্থান করছিল বলে পুলিশ জানিয়েছে। সন্দেহভাজন ওই দুই সন্ত্রাসী হলেন- বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহার মিয়া (৩০) এবং নেত্রকোনা জেলার রাসেল মিয়া (৪০)। তারা আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য, আর এটি নিষিদ্ধঘোষিত আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত বলে পুলিশ জানিয়েছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘অভিযুক্তরা বাংলাদেশের নাগরিক এবং পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করে অবস্থান করছিল এবং আসামে সন্ত্রাসী নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় নথিপত্র পেয়েছিল।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়