মোঃ- মহিউদ্প্রদীন, ঝিনাইদহ
ঝিনাইদহ-১ আসনের সংসদ উপ-নির্বাচন থেকে প্রতিদ্বন্দি দুই প্রার্থী খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল সরে দাড়িয়েছেন। আজ শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা নিজেদের মনোনয়পত্র প্রত্যাহার করেন। ফলে ওই আসনে আওয়ামীলীগের একমাত্র প্রার্থী নৌকা প্রতিকের বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার ছাড়া আর কোন প্রার্থী নেই। জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, ঝিনাইদহ-১ আসনের সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দার খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলিম নিজামী ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন জমা দেন। আজ শনিবার ১৮ মে মনোনয়ন প্রত্যাহরের শেষ দিনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত অপর ২ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহারের করে নিয়েছেন। ফলে বলা যায় বিনা প্রতিদ্বন্দিতায় নায়েব আলী জোয়ার্দার সংসদ সদস্য হিসেবে জয়ী হওয়ার পথে। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকী। উল্লেখ্য গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

