১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
মণিরামপুরে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৬ সদস্যরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঘিবা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন- উপজেলার ঘিবা গ্রামের আনোয়ার সরদারের ছেলে আকরাম হোসেন (২৭), ঝিকরগাছার শহিদুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (২৬) ও কলারোয়ার কাজিরহাট গ্রামের মৃত. আফসার আলীর ছেলে ফিরোজ আলী (২৫)। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অফিনায়ক মেজর মোহম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ঘিবা গ্রামের আকরাম হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ি থেকে ৬ লাখ ৬৭ হাজার পিস জাল ষ্ট্যাম্প (ব্যান্ডরোল) ও ১৯ হাজার ৬০ প্যাকেট নকল ব্যান্ডরোল সম্বলিত বিড়ি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়