২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আম কিনে ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে যুবকের মৃত্যু

প্রতিদিনের ডেস্ক॥
সাতক্ষীরা থেকে আম কিনে ঢাকায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আসিফ তালুকদার (৩০)। তিনি একজন আম ব্যবসায়ী।নিহতের ভাই মো. মহিবুল্লাহ বলেন, আমার ভাই সাভার বাইপাইলে আড়তে ফলের ব্যবসা করেন। আম কিনে সাতক্ষীরা থেকে ভাই মাস্টার ট্রাভেল নামে একটি বাসে ঢাকায় আসছিলেন। পথে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে। পরে ওই বাসের হেলপার ভাইকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই শাহবাগ থানা পুলিশ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়