৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাহরাইনের বাদশাহর সাক্ষাৎ

প্রতিদিনের ডেস্ক:
গেলো ৩৫ বছর ধরে চীন ও বাহরাইনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশ সবসময়ই একে অপরকে সম্মান করেছে এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর হয়েছে। শুক্রবার (৩১ মে) বেইজিংয়ে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল-খালিফার সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এই খবর জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ করতে, দুই দেশেররাজনৈতিক ভিত্তি সুসংহত করতে বাহারাইনের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। এতে করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে এবং দুই দেশের জনগণ আরও সুবিধা পাবে।তিনি আরও বলেন, চীন বাহরাইনকে তার জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়